উদ্দীপকে জনাব আসলামের কাজে ব্যবসায়ের কোন দিকটি ফুটে ওঠেছে? নৈতিকতার মানদন্ডে জনাব আসলামের কার্যক্রম মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে জনাব আসলামের কাজে ব্যবসায়ের নৈতিকতার দিকটি ফুটে উঠেছে। উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধিই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন। আর নৈতিকতার অভাবেই একজন ব্যবসায়ী অসৎ হয়ে থাকেন। উদ্দীপকে জনাব আসলাম একজন চামড়া শিল্পের ব্যবসায়ী। তিনি হাজারিবাগ থেকে তার প্রতিষ্ঠান চামড়া শিল্প পার্কে স্থানান্তর করেন। প্রতিবছর তিনি দুস্থদের কম্বল ও শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন ক্ষেত্রে অনুদান দিয়ে থাকেন। উদ্দীপকে জনাব আসলাম একজন চামড়া শিল্পের ব্যবসায়ী। তিনি সমাজের মানুষের কথা চিন্তা করে তার চামড়া শিল্প কারখানাটি এলাকা থেকে সরিয়ে চামড়া শিল্প পার্কে নিয়ে যান। এতে এলাকার মানুষ দূষণ থেকে মুক্তি পায়। এছাড়াও তিনি প্রতিবছর দুস্থদের কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন। জনাব আসলামের এসকল কর্মকান্ডের মাধ্যমে তার মধ্যে ব্যবসায় নৈতিকতার দিকটি ফুটে উঠে।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে জনাব আসলামের কাজে ব্যবসায়ের কোন দিকটি ফুটে ওঠেছে? নৈতিকতার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর