উদ্দীপকের রমজান মিয়া ব্যবসায়ের কোন ধরনের সামাজিক দায়িত্বপালন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রমযান মিয়া ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করেছেন। ব্যবসায় হতে ক্রেতা ও ভোক্তারা পণ্য-সামগ্রী কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। ক্রেতাদের কেন্দ্র করে ব্যবসায়ের সব কার্যক্রম পরিচালিত হয়। কারণ তাদের পণ্য কেনা বা না কেনার উপরই প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে। উদ্দীপকের রমযান মিয়া একজন দরিদ্র অথচ সৎ দুধ বিক্রেতা। এ কারনে সবাই তাকে সম্মান করে। তিনি পাবনা জেলার গ্রামাঞ্চল থেকে দুধ সংগ্রহ করে শহরের বাসায় বাসায় সে দুধ শিশু খাদ্য হিসাবে বিক্রয় করে। দুধের চাহিদা বেড়ে গেলেও তিনি দুধে ভেজাল মেশান না। তিনি চিন্তা করেন ভেজাল মিশ্রিত দুধ পান করলে শিশুরা অপুষ্টিতে ভুগবে। তার এই কাজগুলো সমাজের ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের রমযান মিয়া ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করেছেন।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকের রমজান মিয়া ব্যবসায়ের কোন ধরনের সামাজিক দায়িত্বপালন করেছেন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর