ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা পরস্পর সম্পর্কযুক্ত- ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা পরস্পর সম্পর্কযুক্ত। ব্যবসায়ের ক্ষেত্রে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা উচিত, কোনটা করা অনুচিত এ সম্পর্কিত বোধকে ব্যবসায়িক মূল্যবোধ বলে। অন্যদিকে ব্যবসায়ের ক্ষেত্রে ভালোকে গ্রহণ করা এবং মন্দকে বর্জন করাকেই ব্যবসায় নৈতিকতা বলে। অন্যকে ঠকিয়ে ধনী হওয়া যায় না এটা ব্যক্তির বোধের বিষয়। এই বোধ আচরণে প্রকাশিত হয়, যা নৈতিকতার সাথে সম্পর্কিত। এসকল কারণেই ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা পরস্পর সম্পর্কিত।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা পরস্পর সম্পর্কযুক্ত- ব্যাখ্যা কর।
উত্তর