অন্যান্য পক্ষের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে উদ্দীপকে মিসেস মরিয়মের মানসিকতার কোন দিকটি লক্ষ করা যায়? উত্তরের 'সপক্ষে যুক্তি দাও।
উত্তর: অন্যান্য পক্ষের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে উদ্দীপকে মিসেস মরিয়মের মানসিকতায় ব্যবসায় নৈতিকতার দিকটি লক্ষ্য করা যায়। উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধিই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন। আর নৈতিকতার অভাবেই একজন ব্যবসায়ী অসৎ হয়ে থাকেন। উদ্দীপকের মিসেস মরিয়ম ঢাকা শহরে বড় বুটিক হাউজের মালিক। এ ব্যবসায় করে তিনি বেশ লাভবান হয়েছেন। তিনি মনে করেন তার অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। এজন্য তিনি নিয়মিত শ্রমিকদের মজুরি দেন, সময়মত পাওনাদারদের টাকা পরিশোধ করেন, দরিদ্রদের সাহায্য করেন। উদ্দীপকের মিসেস মরিয়ম সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেন। অর্থাৎ তিনি শ্রমিকদের প্রতি দায়িত্ব, সরবরাহকারীদের প্রতি দায়িত্ব পালন করেন। এসব দায়িত্ব পালনের মাধ্যমে তিনি তার ব্যবসায়কে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কারণ তার এসকল দায়িত্বগুলো ব্যবসায় নৈতিকতার অন্তর্ভুক্ত। তাই আমি মনে করি, অন্যান্য পক্ষের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে উদ্দীপকের মিসেস মরিয়মের মানসিকতায় ব্যবসায় নৈতিকতার দিকটি লক্ষ্য করা যায়।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
অন্যান্য পক্ষের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে উদ্দীপকে মিসেস মরিয়মের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর