"আইনের সঠিক প্রয়োগ থাকলেই শব্দ দূষণ কমবে" তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: "আইনের সঠিক প্রয়োগ থাকলেই শব্দ দূষণ কমবে”- উক্তিটির সাথে আমি একমত। ব্যবসায় করতে হলে একজন ব্যবসায়ীকে আইনের যে সকল বিধি-বিধান রয়েছে তা মেনে ব্যবসায় পরিচালনা করাকে ব্যবসায়ের আইনগত দিক বলে। ব্যবসায়ের এসকল বিধি-বিধানগুলো জানা না থাকলে ব্যবসায় পরিচালনায় বাধার সম্মুখীন হতে হবে এবং অনেক সময় ব্যবসায়টি অবৈধ এমনকি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। উদ্দীপকে বলা হয়েছে, অনুন্নত দেশের শহরগুলোতে উচ্চস্বরে গাড়ীর বিরক্তিকর হর্ন বাজানোর ফলে প্রায়ই শিশুদের শ্রবণ শক্তির সমস্যা দেখা দিচ্ছে। তাছাড়া এ কারণে অনেক রোগীকে আরো বেশি অসুস্থ হতে দেখা যায়। অথচ এ অবস্থা থেকে মুক্তির জন্য সরকারি আইন থাকলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন নেই। উদ্দীপকে যে শব্দ দূষণের কথা বলা হয়েছে তার মূল কারণ হচ্ছে গাড়ীর বিরক্তিকর হর্ন। এ হর্ন বাজানো বন্ধ করা না গেলে কখনই শব্দ দূষণ কমানো যাবে না। এজন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে সরকার গাড়িতে উচ্চ মাত্রায় হর্ণ ব্যবহার না করতে সদস্যদের বাধ্য করতে পারে, অপ্রয়োজনীয় হর্ণ যাতে বাজাতে না হয় সেজন্য ড্রাইভারদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং সর্বোপরি আইনের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। তাই বলা যায়, আইনের সঠিক প্রয়োগ থাকলেই শব্দ দূষণ কমবে।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
"আইনের সঠিক প্রয়োগ থাকলেই শব্দ দূষণ কমবে" তুমি কি একমত? মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর