আইএসও বলতে কী বোঝায়?
উত্তর: একটা প্রতিষ্ঠান কতটা মানসম্পন্ন পণ্য ও সেবা সরবরাহ করে এবং তাদের ব্যবস্থাপনার মান কেমন এ বিষয়ে সনদ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থাকেই আইএসও বলে। আইএসও হলো আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা যা কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের পণ্য বা সেবার গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা করে আন্তর্জাতিক মান নিশ্চিত করে সনদ প্রদান করে। পণ্য ও সেবার শিল্প বিবরণী প্রদানের মাধ্যমে তারা আন্তর্জাতিক মানের শিল্পকে আরও দক্ষ ও কার্যকর করতে সাহায্য করে। আন্তর্জাতিক ঐকমত্য স্থাপনে তারা আন্তর্জাতিক বাণিজ্যের বাধা দূর করে। বর্তমানে বিভিন্ন ক্যাটাগরিতে আইএসও এর ৬টা মান সনদ চালু রয়েছে।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
আইএসও বলতে কী বোঝায়?
উত্তর