মি. বাবুল আকতার প্রথম পরিবেশের কোন উপাদানের কারণে বিপদে পড়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: মি. বাবুল আকতার প্রথমত প্রযুক্তিগত পরিবেশের কারণে বিপদে পড়েছে। কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ, প্রযুক্তির আমদানির সুযোগ ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠেছে তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়। শিল্প-বাণিজ্য সব কর্মকান্ডই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলছে। উদ্দীপকে বাবুল আকতার যমুনা কোম্পানির মালিক। দীর্ঘ দিন যাবৎ তিনি শীতলক্ষ্যা নদীর তীরে কেমিক্যাল ইন্ডাস্ট্রিসের ব্যবসা করে আসছেন। সাম্প্রতিককালে উন্নত যন্ত্রপাতি বসিয়ে ভালো মানের পণ্যসামগ্রী সরবরাহ করছেন। কিন্তু বিপদ হলো বর্জ্য শোধন যন্ত্র না বসানো। উক্ত যন্ত্রপাতি প্রযুক্তিগত পরিবেশের উপাদান। তাই বলা যায়, মি. বাবুল আকতার প্রথমত প্রযুক্তিগত পরিবেশের কারণে বিপদে পড়েছে।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
মি. বাবুল আকতার প্রথম পরিবেশের কোন উপাদানের কারণে বিপদে পড়েছে? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর