পরবর্তীতে পরিবেশের যে উপাদান বাবুল আকতারকে সমস্যায় ফেলেছে পরিবেশ সুরক্ষায় তার অপরিহার্যতা বিশ্লেষণ কর।
উত্তর: পরবর্তীতে আইনগত পরিবেশের, উপাদান বাবুল আকতারকে সমস্যায় ফেলেছে বলে আমি মনে করি। কোনো দেশের বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংক্রান্ত আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ইত্যাদির ওপর ভিত্তি করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে আইনগত পরিবেশ বলে। আইনগত পরিবেশ ব্যবসায় বান্ধব হলে দেশের ব্যবসায়ের উন্নয়ন ঘটে। উদ্দীপকে বাবুল আকতার যমুনা কোম্পানির মালিক। দীর্ঘ দিন যাবৎ তিনি শীতলক্ষ্যা নদীর তীরে কেমিক্যাল ইন্ডাস্ট্রিসের ব্যবসা করে আসছেন। সাম্প্রতিককালে উন্নত যন্ত্রপাতি বসিয়ে ভালো মানের পণ্যসামগ্রী সরবরাহ করছেন। কিন্তু বিপদ হলো বর্জ্য শোধন যন্ত্র না বসিয়ে নদীতে বর্জ্য ফেলে। হঠাৎ পরিবেশ আইনের লোকজন এসে মোটা অঙ্কের জরিমানা করে। আইনগত পরিবেশের উপাদানের ভিত্তিতে সরকার পরিবেশ সংরক্ষণের জন্য বর্জ্য শোধনের জন্য বর্জ্য পরিশোধন যন্ত্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এতে কারখানার ময়লা আবর্জনা নদীতে পড়বে না। এর ফলে নদীকে দূষণের হাত থেকে রক্ষা করা যাবে। কিন্তু উদ্দীপকের বাবুল আকতার বিষয়টি আমলে না নিয়ে বর্জ্য নদীতে ফেলছে। ফলে আইনের লোকজন এসে তার কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা আদায় করে, যা তাকে সমস্যায় ফেলে দেয়।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
পরবর্তীতে পরিবেশের যে উপাদান বাবুল আকতারকে সমস্যায় ফেলেছে পরিবেশ সু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর