তুমি কি মনে করো উক্ত সমিতি বুড়িগঙ্গা রক্ষায় ভূমিকা রাখবে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমিতি বুড়িগঙ্গা নদী রক্ষায় ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। ব্যবসায়ীরা নিজেদের কার্যসম্পাদন ও সামাজিক দায়িত্ব পালনের লক্ষ্যে সমিতি গঠন করে। এর মাধ্যমে তারা ক্ষতিকর প্রতিযোগিতার হাত থেকে রক্ষা পায়। আবার পরিবেশ সংরক্ষণে এ সমিতি বিভিন্ন প্রাতিষ্ঠানিক সহযোগিতা, পরামর্শ, নীতি প্রণয়ন ও পুরষ্কার দিয়ে থাকে। এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। উদ্দীপকে বুড়িগঙ্গা নদী রক্ষার জন্য এর আশপাশে অবস্থিত বিভিন্ন কারখানার মালিকরা একত্র হয়। তারা নদী সংরক্ষণের জন্য একটি সমিতি গঠন করেন। সমিতির নিয়ম অনুযায়ী কোনো কারখানার মালিক বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলতে পারবে না। এছাড়া কেউ ক্ষতিকর পণ্যসামগ্রীও উৎপাদন করতে পারবে না। কেউ এ নিয়ম ভাঙলে ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এক্ষেত্রে সমিতিটির মূল লক্ষ্য পরিবেশ সংরক্ষণ করা। বুড়িগঙ্গা নদী সংরক্ষণের জন্য এ কারখানার মালিকদের সামাজিক দায়িত্বের প্রতি সচেতন করবে। আবার কেউ সমিতির আইন ভঙ্গ করলে তাকে জরিমানা করবে। এটি কারখানার মালিকদের নদী দূষণে অনুৎসাহিত করবে। ফলে নদীর সুরক্ষা বজায় থাকবে। তাই বলা যায়, বুড়িগঙ্গা নদী সংরক্ষণে উক্ত সমিতিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
তুমি কি মনে করো উক্ত সমিতি বুড়িগঙ্গা রক্ষায় ভূমিকা রাখবে? মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর