উদ্দীপকের মুহতাদির সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেননি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মুহতাদির সমাজের শ্রমিক-কর্মীদের প্রতি দায়িত্ব পালন করেননি। ব্যবসায়ে শ্রমিক কর্মচারীরা যে শ্রম দিয়ে থাকে তার বিপরীতে শ্রমিকদের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে শ্রমিক-কর্মচারীদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। ব্যবসায়ের অন্যতম উপাদান হলো শ্রমিক ও কর্মীবৃন্দ। এদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া ব্যবসায় পরিচালনা করা সম্পূর্ণ অসম্ভব। উদ্দীপকে মুহতাদির একজন শিল্পপতি। তিনি 'Z [গণিত] নামক প্লাস্টিক কারখানার মালিক। তার কারখানায় এলাকার কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে তিনি নিয়োজিত কর্মীদের উপযুক্ত পারিশ্রমিক, আর্থিক নিরাপত্তা এবং অন্যান্য প্রণোদনামূলক ব্যবস্থা থেকে প্রতিনিয়ত বঞ্চিত করছেন। অর্থাৎ তিনি শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করছেন। তাই বলা যায়, উদ্দীপকের মুহতাদির সমাজের শ্রমিক-কর্মীদের প্রতি দায়িত্ব পালন করেননি।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকের মুহতাদির সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেননি? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর