পরিবেশ সংরক্ষণ জরুরি কেন?
উত্তর: দূষণ থেকে পরিবেশকে রক্ষা করাকেই পরিবেশ সংরক্ষণ বলে। বিভিন্ন ভাবে পরিবেশ দূষিত হচ্ছে। শিল্পের বর্জ্য নদ-নদীতে মিশে পানি দূষিত করছে। ফলে পানি বিষাক্ত হয়ে পড়ছে। শিল্প স্থাপনের জন্য গাছ ও পাহাড় কেটে পরিবেশকে দূষিত করা হচ্ছে। তাছাড়া খাল-বিল ভরাট, নদী ভাঙন, যানবাহনের কালো ধোঁয়া, যানবাহন ও যন্ত্রপাতির আওয়াজ শব্দ দূষণ বাড়াচ্ছে। এমন দূষণ থেকে পরিবেশকে রক্ষা করাকে পরিবেশ সংরক্ষণ বলা হয়। সুষ্ঠু পরিবেশ ছাড়া ব্যবসায় প্রতিষ্ঠা ও উন্নতি লাভকরা যায় না বলেই পরিবেশ সংরক্ষণ এতো জরুরি।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
পরিবেশ সংরক্ষণ জরুরি কেন?
উত্তর