উদ্দীপকে রিপন ও অভি নতুন বাগান থেকে আম সংগ্রহের সিদ্ধান্তের মাধ্যমে কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে নতুন বাগান থেকে আম সংগ্রহের সিদ্ধান্ত' ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালনের বহিঃপ্রকাশ। ক্রেতা ও ভোক্তা ব্যবসায়ের প্রাণ। তাদের আস্থা ও সহযোগিতার ওপর ব্যবসায়ের সফলতা নির্ভর করে। তাই প্রত্যেক ব্যবসায়ীরই ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালন করতে হয়। ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ, ভেজাল না মেশানো, পণ্যের বাজার স্থিতিশীল রাখা প্রভৃতি এ পক্ষের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব। উদ্দীপকে রিপন ও অভি দুই বন্ধু রাজশাহীর আমবাগান থেকে আম সংগ্রহের পর তা অনলাইনে সারা দেশে বিক্রি করেন। গত মৌসুমে অনেক ক্রেতা তাদের সরবরাহকৃত আমের বিষয়ে প্রশ্ন তোলেন। কারণ বাগান বিক্রেতারা আমের মধ্যে ক্ষতিকর পদার্থ মিশিয়ে ক্রেতাদের ঠকাচ্ছিল। তাই এ বছর রিপন ও অভি সেই বাগান থেকে আম না কেনার সিদ্ধান্ত নেন। তারা ক্রেতাদের প্রতিশ্রুতি দেন যারা অপরিপক্ক আমে ক্ষতিকারক রাসায়নিক মেশাবে না তাদের থেকে আম সংগ্রহ করবেন। রিপন ও অভি সৎভাবে ব্যবসায় করেন। তারা জানেন ক্রেতা ও ভোক্তাদের ঠকালে তারা সফলতার সাথে ব্যবসায়ে টিকে থাকতে পারবেন না। সমাজেও তাদের প্রতি সকলের আস্থা ও বিশ্বাস কমে যাবে। এতে ভবিষ্যতে তারা ক্ষতিগ্রস্ত হবেন। তারা ক্রেতাদের সাথে প্রতারণা করতে চান না। তাই পরবর্তীতে তারা ভালোমানের আম সরবরাহের প্রতিশ্রুতি দেন। এক্ষেত্রে ক্রেতা ও ভোক্তাদেরকে উৎকৃষ্ট মানের পণ্য সরবরাহ করা ব্যবসায়ীর সামাজিক দায়িত্ব। সুতরাং, রিপন ও অভির নতুন সিদ্ধান্তে ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালনের বিষয়টি প্রকাশ পেয়েছে।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে রিপন ও অভি নতুন বাগান থেকে আম সংগ্রহের সিদ্ধান্তের মাধ্যমে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর