নৈতিকতার মানদণ্ডে জনাব কাজলের ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: নৈতিকতার মানদণ্ডে জনাব কাজলের ভূমিকা যথার্থ বলে আমি মনে করি। নৈতিকতাবোধ মানুষকে ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত, ভালো-মন্দের মধ্যে পার্থক্য চিহ্নিত করতে সাহায্যে করে। ব্যবসায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে একটি নির্দিষ্ট আদর্শ বজায় রেখে নৈতিক আচরণ করতে হয়। ভেজাল না দেওয়া, ওজনে কম না দেওয়া, নিম্নমানের পণ্য না দেওয়া প্রভৃতি ব্যবসায়ের নৈতিক কাজের আওতাভুক্ত। উদ্দীপকে জনাব কাজল একজন মনিহারি দোকানদার। তিনি ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেন। এছাড়া যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এক্ষেত্রে তিনি ক্রেতা-ভোক্তা, সমাজের মানুষের ভালোর দিকগুলো মেনে ব্যবসায়ে পরিচালনা করছেন। এসব বিষয় জনাব কাজলের ব্যবসায়িক কার্যক্রমে নৈতিকতার বিষয়টিকে নির্দেশ করে। তিনি রমজানে অন্যান্য ব্যবসায়ীর মতো পণ্যের দাম বাড়ান না। এতে ক্রেতারাও তার থেকে বার বার পণ্য কিনতে উৎসাহিত হচ্ছে। ফলে তার বিক্রি এবং মুনাফা উভয়ই বাড়ছে। আবার তিনি প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এটি দীর্ঘমেয়াদে তার ব্যবসায়িক সুনাম বাড়াচ্ছে। মূলত তিনি ব্যবসায় পরিচালনায় সততা অবলম্বনের মাধ্যমে নৈতিকতার পরিচয় দিয়েছেন। তাই নৈতিকতার মানদণ্ডে জনাব কাজলের কার্যক্রম যথার্থ বলে আমি মনে করি।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
নৈতিকতার মানদণ্ডে জনাব কাজলের ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর