উদ্দীপকে জনাব রহমত কোন পক্ষের প্রতি অবজ্ঞা করেছেন-ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নিজাম জনাব রহমত সমাজের ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন। ব্যবসায় হতে ক্রেতা ও ভোক্তারা পণ্য-সামগ্রী কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। ক্রেতাদের কেন্দ্র করে ব্যবসায়ের সব কার্যক্রম পরিচালিত হয়। কারণ তাদের পণ্য কেনা বা না কেনার উপরই প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে। উদ্দীপকে জনাব রহমত একজন সয়াবিন তেল আমদানি কারক। রমজান মাস উপলক্ষ্যে তিনি এক মাস আগেই ১ লক্ষ মেট্রিক টন তেল আমদানি করেন। তবে তিনি তা যথাসময়ে বাজারে সরবরাহ করেননি। এতে রমজান মাসে বাজারে সয়াবিন তেলের মূল্য অনেক বেড়ে যায়। এক্ষেত্রে জনাব রহমত যথাসময়ে তেল সরবরাহ না করে ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে জনাব রহমত কোন পক্ষের প্রতি অবজ্ঞা করেছেন-ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর