উদ্দীপকে জনাব কামাল প্রথমে সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব কামাল প্রথমে সমাজের শ্রমিক-কর্মচারীদের প্রতি তার দায়িত্ব পালন করেছেন। শ্রমিক-কর্মচারীরা প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য পাওনা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা ব্যবসায়ের অন্যতম প্রধান দায়িত্ব। আন্তরিক ব্যবহার, ন্যায্য মজুরি, চাকরির নিরাপত্তা, প্রশিক্ষণ, পদোন্নতি প্রভৃতি শ্রমিক-কর্মচারীর প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব। উদ্দীপকে জনাব কামাল একজন ব্যবসায়ী। তিনি তার কর্মচারীদের সঠিক সময়ে যথাযথ বেতন প্রদান করেন। আবার, তিনি বিভিন্ন উৎসবে তাদের বোনাস প্রদান করেন। এসবের মাধ্যমে তারা প্রতিষ্ঠান থেকে মূল্যায়িত হয়। এতে প্রতিষ্ঠানের প্রতি তাদের অনুগত্য বাড়ে। আবার, তিনি তাদের জন্য বার্ষিক বনভোজনের ব্যবস্থা করে। এই কাজগুলো কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করে। এসব কাজের সাথে ব্যবসায়ের শ্রমিক-কর্মীদের প্রতি পালনীয় দায়িত্বের মিল পাওয়া যায়। সুতরাং, জনাব কামাল তার কর্মচারীদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে জনাব কামাল প্রথমে সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর