উদ্দীপকের আলোকে দূষণরোধে ইটের ভাটাগুলো কোন ধরনের পদক্ষেপ নিতে পারে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের আলোকে দূষণরোধের জন্য ইটের ভাটাগুলো ১২০ ফুট উচ্চতার চিমনি বসাতে পারে। পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য সরকার বিভিন্ন আইন প্রণয়ন করেছে। এর মধ্যে একটি আইন হচ্ছে ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯। এই আইনে ইটভাটাগুলোকে ইট পোড়ানোর জন্য ১২০ ফুট উচ্চতার চিমনি ব্যবহার করতে বলা হয়েছে। উদ্দীপকের জনাব ফাহিম একজন ব্যাংক কর্মকর্তা। তিনি অফিসে যাওয়ার পথে কয়েকটি ইটের ভাটা পার হয়ে যান। একদিন তিনি দেখলেন কোনো ইট ভাটার চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে আবার কোনো ভাটার চিমনি দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে। এতে আশেপাশের গাছপালা, বাড়িঘর কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে অর্থাৎ পরিবেশ দূষিত হচ্ছে অর্থাৎ পরিবেশ দূষিত হচ্ছে। এ নিয়ে তিনি এখন বেশ চিন্তিত। উদ্দীপকের ইটের ভাটার মালিকেরা ইট পোড়ানো আইন অমান্য করে ইট পোড়াচ্ছে।এতে আশেপাশের পরিবেশগুলো দূষিত হচ্ছে। যা পরিবেশ তথা দেশের জন্য ক্ষতিকর। তাই পরিবেশ দূষণরোধে ইটের ভাটাগুলোর উচিত ইট পোড়ানো আইন মেনে ১২০ ফুট উচ্চতার চিমনি বসানো। এতে চিমনি দিয়ে কালো ধোঁয়া না বের হয়ে সাদা ধোঁয়া বের হবে। ফলে উক্ত চিমনির মাধ্যমে পরিবেশকে দূষণমুক্ত রাখা যাবে।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে দূষণরোধে ইটের ভাটাগুলো কোন ধরনের পদক্ষেপ নিতে পারে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর