দূষণরোধের জন্য শর্মা কেমিকেলস লি. এর করণীয় ব্যাখ্যা কর।
উত্তর: দূষণ রোধের জন্য শর্মা কেমিকেলস লি. এর বর্জ্য শোধন যন্ত্র বসানো উচিত। শিল্প-কারখানার বর্জ্য নিষ্কাশনের জন্য ব্যবহৃত যন্ত্রকে বর্জ্য শোধন যন্ত্র (ETP/Effluent Treatment Plant) বলে। বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে পানি দূষণের মাত্রা কমানোর জন্য পরিবেশ মন্ত্রণালয় প্রত্যেক কারখানায় উক্ত যন্ত্র বসানোকে বাধ্যতামূলক করেছে। উদ্দীপকের শর্মা কেমিকেলস লি. টঙ্গীর তুরাগ নদীর তীরে একটি ডায়িং কারখানা স্থাপন করে। উক্ত কারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ছে। এতে নদীর পানি ও এলাকার বায়ু দূষিত হচ্ছে। পরিবেশবাদী ও এলাকাবাসীর আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটি দূষণরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা করছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির উচিত কারখানায় বর্জ্য শোধন যন্ত্র বসানো।এতে তার কারখানার ময়লা-আবর্জনা নদীতে পড়বে না। এর ফলে নদীকে দূষণের হাত থেকে রক্ষা করা যাবে। আর নদী দূষণমুক্ত হলে পরিবেশ সংরক্ষিত হবে এবং মানুষ দূষণের হাত থেকে রক্ষা পাবে। তাই আমি মনে করি, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য উদ্দীপকের প্রতিষ্ঠানটির উচিত বর্জ্য শোধন যন্ত্র বসানো।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
দূষণরোধের জন্য শর্মা কেমিকেলস লি. এর করণীয় ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর