ব্যবসায় উদ্যোগ ও আত্মকর্মসংস্থানের সম্পর্ক ব্যাখ্যা করো।
উত্তর: সব উদ্যোগকে আত্মকর্মসংস্থান বলা গেলেও, সব আত্মকর্মসংস্থানকে ব্যবসায় উদ্যোগ বলা যায় না। নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাকে আত্মকর্মসংস্থান বলে। অন্যদিকে মুনাফার আশায় ঝুঁকি নিয়ে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার কর্ম প্রচেষ্টাকে ব্যবসায় উদ্যোগ বলে। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থানের কথা চিন্তা করে কাজ করেন। অন্যদিকে, নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজের আরও মানুষের কাজের ব্যবস্থা করা হলে সেটা উদ্যোগের আওতায় পড়ে।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
ব্যবসায় উদ্যোগ ও আত্মকর্মসংস্থানের সম্পর্ক ব্যাখ্যা করো।
উত্তর