উদ্দীপকে 'গণসচেতনতাই পারে পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: গণসচেতনতাই পারে পলিথিনের ব্যবহার ও উৎপাদন বন্ধ করতে উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। পলিথিন উৎপাদন ও ব্যবহার পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে। এর ব্যবহারে মাটি দূষণ হয় এবং ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটায়। তাই সরকার এর উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে আইন প্রণয়ন করে। এরূপ আইন বাস্তবায়নে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকের মি. রমজান আলী শহরের সন্নিকটে একটি পলিথিন উৎপাদনের কারখানা স্থাপন করেছেন। তিনি পরবর্তীতে জানতে পারেন এই পলিথিন মাটির উর্বরতা হ্রাস করে এবং সেই সাথে বায়ুও দূষণ করে। এই অবস্থা থেকে পরিবেশকে রক্ষা করতে সরকার বিভিন্ন সময়ে সবাইকে নির্দেশনাসহ আইন প্রণয়ন করে এবং গণসচেতনতা সৃষ্টির কর্মসূচিও গ্রহণ করেছেন। পলিথিনের উৎপাদন ও ব্যবহার সরকার আইন প্রণয়ন করে বন্ধ করতে চাচ্ছে। কিন্তু সরকার চাইলেই আইনের যথাযথ বাস্তবায়ন সম্ভব হয় না। এজন্য জনগণকেও সচেতন হতে হয়। তাই এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের উচিত বিভিন্ন গণমাধ্যমে পলিথিনের ক্ষতিকারক দিক নিয়ে প্রচারণা চালানো। ফলে সবাই পলিথিনের বিরূদ্ধে কথা বলবে এবং জনসচেতনতা তৈরি হয়ে এর উৎপাদন ও ব্যবহার বন্ধ হবে। তাই আমি মনে করি, গণসচেতনতাই পারে পলিথিনের ব্যবহার ও উৎপাদন বন্ধ করতে।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে 'গণসচেতনতাই পারে পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে'- উক্তি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর