জনাব নাফিজ মাহমুদের মুনাফা কমে যাওয়ার উপযুক্ত কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব নাফিজ মাহমুদের কার্যক্রম ব্যবসায় নৈতিকতার মানদণ্ডে অনৈতিক, তাই তার ব্যবসায়ে মুনাফা কমে যায়। উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধিই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়নিষ্ঠাবান হয়ে থাকেন। আর নৈতিকতার অভাবেই একজন ব্যবসায়ী অসৎ হয়ে থাকেন। উদ্দীপকের জনাব নাফিজ মাহমুদ কয়েকটি আম বাগানের মালিক। প্রতি বছর তার বাগান থেকে প্রচুর পরিমাণ পাকা আম বিভিন্ন জেলায় বিক্রয় করে তিনি বেশ লাভবান হয়েছেন। অধিক মুনাফার আশায় তিনি আম পাকার উপযুক্ত মৌসুমের আগে আম পাকানোর জন্য রাসায়নিক দ্রব্য ব্যবহার শুরু করলেন। এর ফলে প্রথম কয়েক বছর বেশ লাভবান হলেও পরবর্তী বছরগুলোতে তার মুনাফা কমতে থাকে। উদ্দীপকের জনাব নাফিজ মাহমুদ অধিক লাভের আশায় যে কাজটি (অর্থাৎ আম পাকানোর জন্য রাসায়নিক দ্রব্যের ব্যবহার) করছে তা সমাজের মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে সাধারণ ক্রেতাগণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ উক্ত রাসায়নিক দ্রব্য মানুষের জটিল ও কঠিন রোগের অন্যতম কারণ। রাসায়নিক ব্যবহারের বিষয়টি মানুষ বুঝতে পারায় তার আমের বিক্রয় কমে যায় এবং মুনাফাও কমতে থাকে। তাই আমি মনে করি, জনাব নাফিজ মাহমুদ ব্যবসায়ে অনৈতিক কাজ করায় ব্যবসায়ে মুনাফা কমে যায়।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
জনাব নাফিজ মাহমুদের মুনাফা কমে যাওয়ার উপযুক্ত কারণ উদ্দীপকের আলোকে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর