KY লি. সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করছে? ব্যাখ্যা কর।
উত্তর: KY লি. সমাজের সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করছে। ব্যবসায়ে সমাজ ও সমাজের মানুষগুলো যে সহযোগিতা করে থাকে তার বিপরীতে সমাজের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সাধারণ সম্প্রদায়ের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সমাজ ও সমাজের মানুষদের ঘিরেই ব্যবসায় ও এর কার্যাবলি আবর্তিত হয়। এই সমাজ হতে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেই ব্যবসায় সমৃদ্ধি লাভ করে। উদ্দীপকের KY লি. একটি বৃহদায়তন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার মান উন্নয়নে দুটি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয় পরিচালনা করছে। জেলার মেধাবী শিক্ষার্থীদের প্রতি বছর শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। দরিদ্র এলাকাবাসির কল্যাণে একটি দাতব্য চিকিৎসা কেন্দ্রও পরিচালনা করে আসছে। এতে প্রতিষ্ঠানটির সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উক্ত প্রতিষ্ঠানের এমন কর্মকান্ডগুলো সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনের মধ্যে পড়ে। তাই বলা যায়, KY লি. সমাজের সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করছে।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
KY লি. সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর