"রিপনের কর্মকাণ্ড ব্যবসায় নৈতিকতা বিরোধী”- মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের রিপনের কর্মকান্ড নৈতিক্তার মানদন্ডে অনৈতিক। উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধিই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন। আর নৈতিকতার অভাবেই একজন ব্যবসায়ী অসৎ হয়ে থাকেন। উদ্দীপকের রিপন একজন সয়াবিন তৈল ব্যবসায়ী। রমজান মাস উপলক্ষ্যে তিনি ১ লক্ষ মেট্রিক টন তৈল আমদানি করলেও যথাসময়ে তিনি তা বাজারে সরবরাহ করেননি। এতে রমজান মাসে বাজারে সয়াবিন তেলের মূল্য অনেক বেড়ে যায়। এর ফলে তিনি প্রচুর মুনাফা অর্জন করেন। কিন্তু সমাজে তার সুনাম ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়। উদ্দীপকের রিপন অধিক লাভের আশায় যে কাজটি (অর্থাৎ পণ্য মওজুদ করে রাখা) করছে তা সমাজের মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে পুরো রমজান মাসে মানুষকে তেলের ন্যায্যমূল্য থেকে অধিক মূল্যে তেল ক্রয় করতে হয়েছে। যা সমাজের মানুষের নিকট কখনই কাম্য নয়। তাই বলা যায়, রিপনের কর্মকান্ড নৈতিকতার মানদন্ডে অনৈতিক।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
"রিপনের কর্মকাণ্ড ব্যবসায় নৈতিকতা বিরোধী”- মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর