উদ্দীপকের আরাফাত হোসেনের কার্যক্রমটির যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: ব্যবসায়িক মূল্যবোধের আলোকে জনাব আরাফাত হোসেনের ব্যবসায়িক কার্যক্রম যথার্থই যৌক্তিক। ব্যবসায়ের ক্ষেত্রে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত এ সংক্রান্ত মানুষের বোধ বা উপলব্ধিকেই ব্যবসায়িক মূল্যবোধ বলে।. উদ্দীপকের কাপড় ব্যবসায়ী জনাব আরাফাত হোসেন পার্বত্য এলাকায় বৈসাবির সময় হ্রাসকৃত মূল্যে কাপড় বিক্রি করেন তার এ হ্রাসকৃতমূল্যে কাপড় বিক্রয়ের মধ্য দিয়ে মহৎ মনোভাবের তথা ব্যবসায়িক মূল্যবোধের পরিচয় পাওয়া যায়। তাছাড়া তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যতটুকু সম্ভব অংশগ্রহণ করেন। আর সমাজের উন্নয়নমূলক কর্মকান্ডের মধ্য দিয়ে তার জনসেবামূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটে। সুতরাং বলা যায়, উদ্দীপকের জনাব আরাফাত হোসেন ব্যবসায়িক মূল্যবোধের আলোকে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন যা যৌক্তিক ও নৈতিক।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকের আরাফাত হোসেনের কার্যক্রমটির যৌক্তিকতা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর