উদ্দীপকে সাঈদ সাহেব সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব সাঈদ সাহেব সমাজের ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন। ব্যবসায় হতে ক্রেতা ও ভোক্তারা পণ্য-সামগ্রী কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। ক্রেতাদের কেন্দ্র করে ব্যবসায়ের সব কার্যক্রম পরিচালিত হয়। কারণ তাদের পণ্য কেনা বা না কেনার উপরই প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে। তাই ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়িদের সামাজিক দায়িত্ব পালন করতে হয়। উদ্দীপকের জনাব সাঈদ একজন চাল আমদানিকারক। হাওড় এলাকায় বন্যা হওয়ায় দেশে চালের ঘাটতি দেখা দেয়। এ সুযোগে সাঈদ সাহেব বিদেশ থেকে প্রচুর চাল আমদানি করলেও যথাসময়ে তিনি তা বাজারে সরবরাহ করেননি। এতে বাজারে চালের দাম অনেক বেড়ে যায়। এক্ষেত্রে সাঈদ সাহেব যথাসময়ে চাল সরবরাহ না করে ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে সাঈদ সাহেব সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর