সাঈদের কর্মকান্ড নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন কর।
উত্তর: সাঈদ সাহেব এর কর্মকান্ড নৈতিকতার মানদন্ডে অনৈতিক। যেসব নিয়মকানুন, রীতিনীতি, অনুশাসন দ্বারা ব্যবসায়-বাণিজ্য গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাকে ব্যবসায়ের নৈতিকতা বলে। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধিই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহি:প্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন। আর নৈতিকতার অভাবেই একজন ব্যবসায়ী অসৎ হয়ে থাকেন। উদ্দীপকের জনাব সাঈদ সাহেব একজন চাল আমদানিকারক। হাওড় এলাকায় বন্যা হওয়ায় দেশে চালের ঘাটতি দেখা দেয়। এ সুযোগে সাঈদ সাহেব বিদেশ থেকে প্রচুর চাল আমদানি করলেও যথাসময়ে তিনি তা বাজারে সরবরাহ করেননি। এতে বাজারে চালের দাম কেজি প্রতি ৪-৮ টাকা বেড়ে যায়। এতে সাঈদ সাহেব প্রচুর মুনাফা অর্জন করে। সাঈদ সাহেব অধিক লাভের আশায় যে কাজটি (অর্থাৎ পণ্য মওজুদ করে রাখা) করছে তা সমাজের মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে মানুষকে চালের ন্যায্যমূল্য থেকে অধিক মূল্যে চাল ক্রয় করতে হয়েছে। যা সমাজের মানুষের নিকট কখনই কাম্য নয়। তাই বলা যায়, সাঈদ সাহেব এর কর্মকান্ড নৈতিকতার মানদন্ডে অনৈতিক।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
সাঈদের কর্মকান্ড নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর