উদ্দীপকের মি. গাজী ব্যবসায়ের ক্ষেত্রে যা ভঙ্গ করে চলেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. গাজী ব্যবসায়ের নৈতিকতার বিষয়টি ভঙ্গ করে চলেছে। ব্যবসায়ে উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা।মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন, সময় মতো সরবরাহ, ন্যায্যমূল্যে সরবরাহ, সঠিক ওজন ও মানে পণ্য-দ্রব্য সরবরাহ, সত্যকে প্রতিষ্ঠা করা, সততার সাথে ব্যবসায় পরিচালনা করা প্রভৃতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। আর এগুলো মেনে চললে প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদে সুনাম বয়ে আনে। উদ্দীপকের মি. গাজী খুলনার চিংড়ি ব্যবসায়ী। দ্রুত বড়লোক হতে হবে এ চিন্তা তাকেসহ আরো অনেককে তাড়িত করে। তাই নানা অন্যায় কাজ করতে সে অভ্যস্ত হয়ে পড়েছে। বিদেশে মাছ রপ্তানি করতে গিয়ে তিনি চিংড়ির ওজন বৃদ্ধির জন্য মাছের মধ্যে এক ধরনের ভারি পানি ঢুকিয়েছে। মি. গাজীর এমন কার্যক্রমগুলো নৈতিকতা বিরোধী। তাই বলা যায়, উদ্দীপকের মি. গাজী ব্যবসায়ের নৈতিকতার বিষয়টি ভঙ্গ করে চলেছে।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকের মি. গাজী ব্যবসায়ের ক্ষেত্রে যা ভঙ্গ করে চলেছে তা ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর