সুষ্ঠু মূল্যবোধ পূনঃপ্রতিষ্ঠাই উদ্দীপকের হারানো বাজার ফিরে পেতে সাহায্য করবে-বক্তব্যের যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: সুষ্ঠু মূল্যবোধ পূনঃপ্রতিষ্ঠাই উদ্দীপকের হারানো বাজার ফিরে পেতে সাহায্য করবে বলে আমি মনে করি। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত এ সংক্রান্ত মানুষের বোধ বা উপলব্ধিকেই মূল্যবোধ বলে। মূল্যবোধ মনোভাব থেকে সৃষ্টি। যে মনোভাবের ওপর ভিত্তি করে ব্যবসায়িক রীতিনীতি ও কার্যক্রম পরিচালিত হয়।। উদ্দীপকের মি. গাজী খুলনার চিংড়ি ব্যবসায়ী। দ্রুত বড়লোক হতে হবে এ চিন্তা তাকেসহ আরো অনেককে তাড়িত করে। তাই নানা অন্যায় কাজ করতে সে অভ্যস্ত হয়ে পড়েছে। বিদেশে মাছ রপ্তানি করতে গিয়ে তিনি চিংড়ির ওজন বৃদ্ধির জন্য মাছের মধ্যে এক ধরনের ভারি পানি ঢুকিয়েছে। বিদেশে বিষয়টি ধরা পড়ায় বাংলাদেশের চিংড়ি বিদেশে রপ্তানি বন্ধ। যা করা উচিত তা করা এবং যা করা উচিত নয় তা থেকে বিরত থাকাকে নৈতিকতা বলে। এক্ষেত্রে নৈতিকতার বিষয়টি মূলবোধ থেকে সৃষ্ট। কারণ মূল্যবোধের কারণেই মানুষ ন্যায় অন্যায়ের বিষয়টি বুঝতে পারে। তাই মূল্যবোধের মাধ্যমে উদ্দীপকের প্রতিষ্ঠানটির ব্যবসায়ী মি. গাজী তার ভুল বুঝতে পেরে যদি সঠিকভাবে ব্যবসায়ে ফিরে আসে তবে প্রতিষ্ঠানটি আবার তার হারানো বাজার ফিরে পাবে।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
সুষ্ঠু মূল্যবোধ পূনঃপ্রতিষ্ঠাই উদ্দীপকের হারানো বাজার ফিরে পেতে সাহ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর