পরিবেশ দূষণরোধ গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: দূষিত পরিবেশ মানুষের জীবনযাত্রায় ও ব্যবসায়ের ওপর নেতিবাচক প্রভাববিস্তার করে বিধিায় পরিবেশ দূষণরোধ গুরুত্বপূর্ণ। পরিবেশে বিভিন্ন খারাপ উপাদান মিশে মাটি, পানি, বায়ু ও শব্দ দূষিত হয়। এর ফলে মানুষের মধ্যে বিভিন্ন শারীরিক ও মানসিক রোগের আবির্ভাব দেখা দেয়। কিন্তু মানুষের সুস্থতার জন্য প্রয়োজন দূষণমুক্ত পরিবেশ। তাছাড়া পরিবেশ দূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় যা মানুষের অর্থনৈতিক কর্মকান্ডকে ব্যাহত করে। 'এইসকল কারণেই পরিবেশকে দূষণমুক্ত রাখা গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
পরিবেশ দূষণরোধ গুরুত্বপূর্ণ কেন?
উত্তর