দূষণরোধের জন্য SAF পোশাক কারখানা কোন ধরনের পদক্ষেপ নিতে পারে? মতামত দাও।
উত্তর: দূষণ রোধের জন্য SAF পোশাক কারখানার বর্জ্য শোধন যন্ত্র বসানো উচিত। শিল্প কারখানার বর্জ্য নিষ্কাশনের জন্য ব্যবহৃত যন্ত্রকে বর্জ্য শোধন যন্ত্র (ETP/Effluent Treatment Plant) বলে। বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে পানি দূষণের মাত্রা কমানোর জন্য পরিবেশ মন্ত্রণালয় প্রত্যেক কারখানায় উক্ত যন্ত্র বসানোকে বাধ্যতামূলক করেছে। উদ্দীপকের খুলনার রূপসা নদীর ধারে SAF পোশাক কারখানা অবস্থিত। প্রতিষ্ঠানটি ভালোমানের পোশাক উৎপাদন ও বিক্রয় করে। তবে কারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীর পানিতে মিশছে। এতে নদীর পানি ও এলাকার বায়ু দূষিত হচ্ছে। উক্ত দূষণগুলো পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে। এমতাবস্থায় এলাকার অধিকাংশ মানুষ ক্ষুব্ধ হওয়ায় প্রতিষ্ঠানটি দূষণ রোধের পদক্ষেপ গ্রহণের চিন্তা করছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির উচিত কারখানায় বর্জ্য শোধন যন্ত্র বসানো। এতে তার কারখানার ময়লা আবর্জনা নদীতে পড়বে না। এর ফলে নদীকে দূষণের হাত থেকে রক্ষা করা যাবে। আর নদী দূষণমুক্ত হলে পরিবেশ সংরক্ষিত হবে এবং মানুষ দূষণের হাত থেকে রক্ষা পাবে। তাই আমি মনে করি, দূষণ রোধের জন্য SAF পোশাক কারখানার বর্জ্য শোধন যন্ত্র বসানো উচিত।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
দূষণরোধের জন্য SAF পোশাক কারখানা কোন ধরনের পদক্ষেপ নিতে পারে? মতামত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর