উদ্দীপকে বর্ণিত মি. সায়মা যে সমবায় সমিতি গঠন করেছেন তা তাদের জন্য খুবই উপযোগী হয়েছে-বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মি. সায়মা যে উৎপাদক সমবায় সমিতি গঠন করেছেন তা তাদের জন্য উপযোগী হয়েছে- বক্তব্যটি যৌক্তিক। উৎপাদক সমবায় সমিতি কতিপয় উৎপাদকদের গড়ে ওঠা একটি সমিতি। উক্ত সমিতির উদ্দেশ্যে হচ্ছে উৎপাদকদে উৎপাদন কার্য ফল্যপ্রসূ করার পাশপাশি উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাওয়া। এই সমিতির মাধ্যমে উৎপাদকরা মহাজন ও মধ্যস্থ ব্যবসায়ীদের অত্যাচার থেকে রক্ষা পায় উদ্দীপকের মি. সায়মা স্থানীয় নারীদের নিয়ে একটি সমবায় সমিতি গঠন করেন। উক্ত সমিতির মাধ্যমে তিনি নারীদের তৈরি হস্তশিল্প শহরের বিভিন্ন স্থানে ন্যায্যমূল্যে বিক্রয়ের ব্যবস্থা করেন। এই বৈশিষ্ট্যের কারণে বলা যায় উদ্দীপকের সমিতিটি হলো উৎপাদক সমবায় সমিতি। উক্ত সমিতির মাধ্যমে তারা নিজেদের আর্থ-সামাজিক উন্নয়ন করতে সক্ষম হয়েছেন। উৎপাদক সমবায় সমিতি এমন এক ধরনের সমিতি, যে সমিতির মাধ্যমে মধ্যস্থ ব্যবসায়ীদের একচেটিয়া দৌরাত্ম্য রোধ করে উৎপাদকদের স্বার্থ সংরক্ষণ করা যায়। এই সমিতির মাধ্যমে উৎপাদকগণ একসাথে মিলিত হয়ে উৎপাদন করে। এতে তারা বৃহদায়তন উৎপাদনের সুবিধা ভোগ করে। এছাড়া এই সমিতিরি মাধ্যমে তারা তাদের উৎপাদিত পণ্য একসাথে বিক্রয় করে। এতে তারা অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হয়, যা তাদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত করে। তাই উদ্দীপকে মি. সায়মা যে উৎপাদক সমবায় সমিতি গঠন করেছেন তা তাদের জন্য উপযোগী হয়েছে- বক্তব্যটি যৌক্তিক।বৃহদায়তন উৎপাদনের সুবিধা ভোগ করে। এছাড়া এই সমিতিরি মাধ্যমে তারা তাদের উৎপাদিত পণ্য একসাথে বিক্রয় করে। এতে তারা অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হয়, যা তাদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত করে। তাই উদ্দীপকে মি. সায়মা যে উৎপাদক সমবায় সমিতি গঠন করেছেন তা তাদের জন্য উপযোগী হয়েছে- বক্তব্যটি যৌক্তিক।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মি. সায়মা যে সমবায় সমিতি গঠন করেছেন তা তাদের জন্য খ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর