উদ্দীপকের ইটাভাটার মালিকরা কোন ধরনের আইন অমান্য করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইটের ভাটা মালিকেরা পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করছে। পরিবেশে বিভিন্ন খারাপ উপাদান মিশে পরিবেশ দূষিত হচ্ছে। এই দূষনের হাত থেকে পরিবেশকে রক্ষার জন্য সরকার যে আইন প্রণয়ন করেছে তাকে পরিবেশ সংরক্ষণ আইন বলে। এই আইনগুলোর মধ্যে অন্যতম একটি আইন হলো ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯। উদ্দীপকের হাবিব কলেজ পড়ুয়া ছাত্র। তার কলেজে যাওয়ার পথে কয়েকটি ইটের ভাটা রয়েছে। একদিন সে দেখল কোনো ভাটার চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে আবার কোনো ভাটার চিমনি দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে। এতে আশেপাশের গাছপালা, বাড়িঘর কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে অর্থাৎ পরিবেশ দূষিত হচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকে ইটের ভাটা মালিকেরা পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করছে।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকের ইটাভাটার মালিকরা কোন ধরনের আইন অমান্য করছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর