উদ্দীপকে পাকা পেঁপে ভেতরে সাদা রং ও মিষ্টি না হওয়ায় ব্যবসায়ীদের কোন বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পাকা পেঁপেগুলোর ভেতরে সাদা রং ও মিষ্টি না হওয়ায় ব্যবসায়ীদের নৈতিকতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে। উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধিই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন। আর নৈতিকতার অভাবেই একজন ব্যবসায়ী অসৎ হয়ে থাকেন। উদ্দীপকের মিসেস মল্লিকা একজন ডাক্তার। অফিস থেকে বাড়ি ফেরার পথে তিনি বাজারে গেলেন। বাজারে একটি দোকানে তিনি খুব সুন্দর পাকা পেঁপে দেখতে পেলেন। তিনি এগিয়ে গিয়ে সেখান থেকে বড় সাইজের তিনটি পেঁপে কিনে বাসায় ফিরলেন। বাসায় পেঁপে তিনটি কেটে তিনি ভিতরে সাদা রং এবং কোন বিচি না দেখে অবাক হলেন। এরপর খেয়ে দেখলেন তাকে সামান্যতম মিষ্টিও নেই। ব্যবসায়ীদের এমন পেঁপে বিক্রয় করার কাজটি দ্বারা তাদের নৈতিকতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে পাকা পেঁপে ভেতরে সাদা রং ও মিষ্টি না হওয়ায় ব্যবসায়ীদের কোন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর