উদ্দীপক অনুযায়ী জনাব রশিদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী জনাব রশিদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ১২০ ফিট উচ্চতার চিমনি বসানো উচিত। পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য সরকার বিভিন্ন আইন প্রণয়ন করেছে। এর মধ্যে একটি আইন হচ্ছে ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯। এই আইনে ইটভাটাগুলোকে ইট পোড়ানোর জন্য ১২০ ফুট উচ্চতার চিমনি ব্যবহার করতে বলা হয়েছে। উদ্দীপকে জনাব রশিদের সাভারে একটি ইটের ভাটা রয়েছে। তার ইটের ভাটার চিমনি নিচু হওয়ায় এখানে উৎপন্ন ধোঁয়া চারপাশের পরিবেশকে নাজুক করে তুলছে। এতে আশেপাশের গ্রামবাসী ও শিক্ষার্থীরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে। এতে জনাব রশিদ এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালন করা সত্ত্বে ও পরিবেশ দূষণের কারণে তার বিরুদ্ধে এখন সবাই সোচ্চার হয়েছে। উদ্দীপকের ইটের ভাটার মালিক জনাব রশিদ ইট পোড়ানো আইন অমান্য করে ইট পোড়াচ্ছে। এতে আশেপাশের পরিবেশগুলো দূষিত হচ্ছে। যা পরিবেশ তথা দেশের জন্য ক্ষতিকর। তাই পরিবেশ দূষণরোধে জনাব রশিদের উচিত ইট পোড়ানো আইন মেনে ১২০ ফুট উচ্চতার চিমনি বসানো। এতে চিমনি দিয়ে কালো ধোঁয়া না বের হয়ে সাদা ধোঁয়া বের হবে। ফলে উক্ত চিমনির মাধ্যমে পরিবেশকে দূষণমুক্ত রাখা যাবে। তাই জনাব রশিদের উচিত সমাজের প্রতি দায়বদ্ধতায় অংশ হিসেবে পরিবেশকে দূষণমুক্ত রাখার কার্যকর পদক্ষেপ নেওয়া।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী জনাব রশিদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর