উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'ফাইভ স্টার ফার্মাসিউটিক্যাল' সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন। ব্যবসায় গঠন, পরিচালনা ও নিরাপদে টিকে থাকতে সরকার ব্যবসায়ীদের যে আইনগত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তার বিপরীতে সরকারের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সরকারের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। কারণ সরকার যে কোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। উদ্দীপকের 'ফাইভ স্টার ফার্মাসিউটিক্যাল লি.'-এ ২০০০ জন কর্মী নিয়োজিত আছে। প্রতিষ্ঠানটি শুল্ক ও বাণিজ্যনীতি কঠোরভাবে অনুসরণ করে এবং গত বছর ২ কোটি টাকা ভ্যাট প্রদান করে। উক্ত ভ্যাট প্রদান কার্যক্রম সরকারের প্রতি সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই বলা যায়, 'ফাইভ স্টার ফার্মাসিউটিক্যাল' সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছে।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছে? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর