উদ্দীপকে সংঘটিত দূষণ রোধে প্রতিষ্ঠানটি কী পদক্ষেপ নিতে পারে বলে তুমি মনে কর? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে সংঘটিত দূষণরোধে প্রতিষ্ঠানটির উচিত বর্জ্য শোধন যন্ত্র বসানো। শিল্পকারখানার বর্জ্য নিষ্কাশনের জন্য ব্যবহৃত যন্ত্রকে বর্জ্য শোধন যন্ত্র (ETP/Effluent Treatment Plant) বলে। বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে পানি দূষণের মাত্রা কমানোর জন্য পরিবেশ মন্ত্রণালয় প্রত্যেক কারখানায় উক্ত যন্ত্র বসানোকে বাধ্যতামূলক করেছে। উদ্দীপকে 'ফাইভ' স্টার ফার্মাসিউটিক্যাল লি.'-এ ২০০০ জন কর্মী নিয়োজিত আছে। প্রতিষ্ঠানটি শুল্ক ও বাণিজ্যনীতি কঠোরভাবে অনুসরণ করে এবং গত বছর ২ কোটি টাকা ভ্যাট প্রদান করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের ২য় ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। যেখানে আরও ২০০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে প্রতিষ্ঠানটির কারখানা হতে নিঃসৃত বর্জ্য পার্শ্ববর্তী জলাশয় ও নদীর পানিকে দূষিত করছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির উচিত কারখানায় বর্জ্য শোধন যন্ত্র বসানো। এতে তার কারখানার ময়লা আবর্জনা নদীতে বা জলাশয়ে পড়বে না। এর ফলে নদী বা জলাশয়কে দূষণের হাত থেকে রক্ষা করা 'যাবে। আর নদী বা জলাশয় দূষণমুক্ত হলে পরিবেশ সংরক্ষিত হবে এবং মানুষ দূষণের হাত থেকে রক্ষা পাবে। তাই আমি মনে করি, উদ্দীপকে সংঘটিত দূষণরোধে প্রতিষ্ঠানটির উচিত বর্জ্য শোধন যন্ত্র বসানো।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে সংঘটিত দূষণ রোধে প্রতিষ্ঠানটি কী পদক্ষেপ নিতে পারে বলে তুম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর