ফলের উপর মাছি না বসায় ব্যবসায়ীদের কোন বিষয়টি প্রশ্নবিদ্ধ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ফলের উপর মৌমাছি না বসায় ব্যবসায়ীদের নৈতিকতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে। ব্যবসায়ে ভালো-মন্দ, সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়, সঠিক-বেঠিক বিচারে প্রত্যাশিত আচরণ প্রদর্শনই হলো ব্যবসায় নৈতিকতা। ব্যবসায় ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা, ভালো-মন্দ প্রভৃতি বিচার অপরিহার্য হয়ে পড়ে। মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যবসায়ীকে নৈতিকতা মেনে চলতে হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব তরিকুল বাজারে ফল কিনতে গিয়ে লক্ষ করলেন, ফলের গায়ে একটিও মৌমাছি নেই। আর মৌমাছি সাধারণত ফুল, ফল ইত্যাদির উপর বসে। তবে ফলে রাসায়নিক দ্রব্য কিংবা কেমিক্যাল ব্যবহার করা হলে ঐ ফলের উপর মাছি কিংবা মৌমাছি বসতে দেখা যায় না। আর ফলে মৌমাছি না থাকায় ফলে কেমিক্যাল জাতীয় ক্ষতিকর দ্রব্যের উপস্থিতি নিয়ে জনাব তরিকুল সন্দিহান। আর এ কারণেই ব্যবসায়ীদের নৈতিকতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে। কেননা ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। সুতরাং ফলের উপর মৌমাছি না বসায় ব্যবসায়ীদের নৈতিকতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
ফলের উপর মাছি না বসায় ব্যবসায়ীদের কোন বিষয়টি প্রশ্নবিদ্ধ করে? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর