জনাব তরিকুলের শঙ্কা হ্রাসে সমাজের প্রতি ব্যবসায়ীদের কোনো দায়বদ্ধতা আছে কি? উত্তরের যথার্থতা দেখাও।
উত্তর: জনাব তরিকুলের শঙ্কা হ্রাসে সমাজের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা পালন একান্ত আবশ্যক। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে মুনাফা অর্জনের সাথে সমাজের কিছু মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করাকে বোঝায়। সমাজ থেকে প্রাপ্ত নানান সুবিধা ও সহযোগিতার বিপক্ষে সমাজ ও সমাজসংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতি কর্তব্য পালন ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা পালন করার মাধ্যমে প্রতিযোগিতা মোকাবিলা করে ব্যবসায় প্রবৃদ্ধি আনয়ন করা যায় বিধায় বলা যায়, ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা প্রয়োজন। উদ্দীপকের জনাব তরিকুল ফল কিনতে গিয়ে দেখেন ফল বিক্রেতারা ফলে ফরমালিন দিয়েছেন। তাই ফলে মাছি বসছে না। এ ক্ষতিকর পদার্থ মানবদেহের মারাত্মক ক্ষতি করে বিধায় বিষয়টি তাকে বেশ শঙ্কিত করে তোলে। সমাজের ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্বের অন্তর্ভুক্ত হলো পণ্যে ভেজাল না দেওয়া, সঠিক মানের ও ওজনের পণ্য সরবরাহ করা, ক্ষতিকর পণ্য সরবরাহ না করা। এসব দায়িত্ব পালন না করলে কোনো ব্যবসায়ীর পক্ষে চূড়ান্তভাবে সফলতা অর্জন সম্ভব নয়। কিন্তু উদ্দীপকের বিক্রেতারা এসব নৈতিকতা না মেনে ক্রেতাদের ঠকিয়ে পণ্যে ভেজাল দ্রব্য মেশাচ্ছেন। এরকম বিক্রেতা সমাজে বেশিদিন তার ব্যবসায় টিকিয়ে রাখতে পারবে না। কেননা ব্যবসায়ী হিসেবে স্থায়িভাবে টিকে থাকতে হলে সমাজের ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা পালন করা আবশ্যক।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
জনাব তরিকুলের শঙ্কা হ্রাসে সমাজের প্রতি ব্যবসায়ীদের কোনো দায়বদ্ধতা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর