আইনের যথাযথ প্রয়োগই দূষণ রোধ সম্ভব? যুক্তি দাও।
উত্তর: আইনের যথাযথ প্রয়োগই দূষণরোধ সম্ভব- উক্তিটির সাথে আমি একমত। ব্যবসায় করতে হলে একজন ব্যবসায়ীকে আইনের যে সকল বিধি-বিধান রয়েছে তা মেনে ব্যবসায় পরিচালনা করাকে ব্যবসায়ের আইনগত দিক বলে। ব্যবসায়ের এসকল বিধি-বিধানগুলো জানা না থাকলে ব্যবসায় পরিচালনায় বাধার সম্মুখীন হতে হয় এবং অনেক সময় ব্যবসায়টি অবৈধ হয়ে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। উদ্দীপকে বলা হয়েছে, শীতলক্ষ্যা নদীর তীরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্প কারখানা অবস্থিত। প্রতিদিন ঐ প্রতিষ্ঠানগুলোর অপরিশোধিত বর্জ্য শীতলক্ষ্যা নদীতে নিক্ষেপ করছে। যা নদীর পানিকে নষ্ট করে ফেলছে। এর ফলে নদীর মাছ ও জলজ উদ্ভিদ ধ্বংস হয়ে যাচ্ছে। স্থানীয় মানুষ যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার প্রতিকার চেয়েও প্রতিকার পায়নি। কিন্তু তারা মনে করে আইনের যথাযথ প্রয়োগই বিষয়টির সমাধান সম্ভব। উদ্দীপকে যে পানি দূষণের কথা বলা হয়েছে তার মূল কারণ হচ্ছে কলকারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে নিক্ষেপ। এমন বর্জ্য নদীতে ফেলা বন্ধ করা না গেলে কখনই পানি দূষণ কমানো যাবে না। এজন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে সরকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরিশোধিত বর্জ্য নদীতে নিক্ষেপ না করার জন্য বাধ্য করতে পারে, পাশাপাশি যারা বর্জ্য ফেলবে তাদেরকে জেল ও অর্থদণ্ডে দণ্ডিত করতে হবে। ফলে দূষণরোধ সম্ভব হবে।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
আইনের যথাযথ প্রয়োগই দূষণ রোধ সম্ভব? যুক্তি দাও।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর