ক্ষয়িষ্ণু মূল্যবোধই আস্থার সংকটের জন্য দায়ী- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ক্ষয়িষ্ণু মূল্যবোধই আস্থার সংকটের জন্য দায়ী - উক্তিটির সাথে আমি একমত। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত এ সংক্রান্ত বোধ বা উপলব্ধিকেই মূল্যবোধ বলে। মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন। আর নৈতিকতার অভাবেই একজন ব্যবসায়ী অসৎ হয়ে থাকেন। উদ্দীপকের জনাব মিন্টু একজন তরমুজ ব্যবসায়ী। তিনি উপকূলীয় এলাকার উৎপাদনকারীর নিকট হতে ৫০ টাকা পিসে তরমুজ কিনে আনেন। কিন্তু তিনি অতিরিক্ত লাভের আশায় কেজি দরে বিক্রয় করেন। তার মতো অন্য তরমুজ ব্যবসায়ীরাও নিয়মিতভাবে সাধারণ ভোক্তাদের সাথে একইভাবে প্রতারণা করে যাচ্ছেন। ফলে দিন দিন ব্যবসায়ীদের প্রতি সাধারণ ক্রেতাদের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে। মূল্যবোধ মনোভাব থেকে সৃষ্টি। যে মনোভাবের ওপর ভিত্তি করে ব্যবসায়িক রীতিনীতি ও কার্যক্রম পরিচালিত হয়। যা করা উচিত তা করা এবং যা করা উচিত নয় তা থেকে বিরত থাকাকে নৈতিকতা বলে। এক্ষেত্রে নৈতিকতার বিষয়টি মূলবোধ থেকে সৃষ্ট। কারণ মূল্যবোধের কারণেই মানুষ ন্যায় অন্যায়ের বিষয়টি বুঝতে পারে। তাই আমি মনে করি, ক্ষয়িষ্ণু মূল্যবোধের কারণেই উদ্দীপকের ব্যবসায়ীদের প্রতি সাধারণ ক্রেতারা আস্থা হারাচ্ছে।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
ক্ষয়িষ্ণু মূল্যবোধই আস্থার সংকটের জন্য দায়ী- তোমার উত্তরের সপক্ষে য…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর