মিসেস দিলরুবার ভাবনাটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: মিসেস দিলরুবার ভাবনাটি হচ্ছে সরকারের প্রতি দায়িত্ব পালন যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ। ব্যবসায় গঠন, পরিচালনা ও নিরাপদে টিকে থাকতে সরকার ব্যবসায়ীদের যে আইনগত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তার বিপরীতে সরকারের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সরকারের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। কারণ সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। উদ্দীপকের মিসেস দিলরুবা একটি মেডিকেল কলেজে কর্মরত। অফিসের পর তিনি একটি ক্লিনিকে রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করেন। প্রতিবছর তাকে নির্দিষ্ট হারে আয়কর দিতে হয়। মাঝে মাঝে তিনি ভাবেন যে, সবাই যদি যথাযথভাবে আয়কর দিত তবে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হতো। সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। দেশের ব্যবসায়ের উন্নয়নে সরকারের যেমন দায়িত্ব রয়েছে তেমনিভাবে ব্যবসায়েরও সরকারের প্রতি দায়িত্ব থাকতে হয়। ব্যবসায়ীদের বিভিন্ন দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে সরকারকে কর প্রদান করা, যা দ্বারা সরকার দেশ ও জাতির উন্নয়নে কাজ করে। তাই আমি মনে করি, মিসেস দিলরুবার ভাবনাটি হচ্ছে সরকারের প্রতি দায়িত্ব পালন, দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
মিসেস দিলরুবার ভাবনাটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর