সায়েম, সাজিদসহ স্থানীয় তাঁতিদের গঠিত সমবায় সমিতিটি উদ্দেশ্যের ভিত্তিতে কোন ধরনের তা চিহ্নিতকরণপূর্বক সমিতিটি মোট কত টাকা মুনাফা নিজেদের মধ্যে বণ্টন করতে পারবে? ব্যাখ্যা কর।
উত্তর: সায়েম, সাজিদসহ স্থানীয় তাঁতীরা উদ্দেশ্যের ভিত্তিতে বহুমুখী সমবায় সমিতি গঠন করেছে এবং তারা সমিতি থেকে ১,৬৪,০০০ টাকা নিজেদের মধ্যে বন্টন করতে পারবে। একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত সমিতিকে বহুমুখী সমবায় সমিতি বলে। সমবায় আইন অনুযায়ী সমিতির অর্জিত' মুনাফার সমস্ত অংশ সদস্যদের মধ্যে বন্টন করা হয় না। এক্ষেত্রে সমিতির অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে মোট (১৫ + ৩) = ১৮% বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হয়। অবশিষ্ট (১০০ – ১৮) = ৮২% সদস্যদের মধ্যে বণ্টন করা হয়। উদ্দীপকে সায়েম, সাজিদসহ স্থানীয় তাঁতীরা মিলে একটি সমিতি গঠন করেছেন। যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে বিভিন্ন উপকরণ ক্রয় এবং সমিতির নিজস্ব ব্যবস্থাপনায় বিক্রয় সুবিধা ভোগ করছেন। সমিতিটির পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ সুবিধা প্রদান করা হচ্ছে। চলতি বছর সমিতিটি ২ লক্ষ টাকা মুনাফা অর্জন করে। উদ্দীপকের সমিতিটি হচ্ছে বহুমুখী সমবায় সমিতি। উক্ত সমিতির মাধ্যমে সদস্যরা ক্রয়, বিক্রয়সহ বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করতে পারবে। তাদের এই সমিতিতে বছর শেষে মুনাফা হয় ২,০০,০০০ টাকা। এই টাকার মধ্যে সদস্যরা পাবে: =(২,০০,০০০ [গণিত] ৮২/১০০ ) = ১,৬৪,০০০ টাকা।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
সায়েম, সাজিদসহ স্থানীয় তাঁতিদের গঠিত সমবায় সমিতিটি উদ্দেশ্যের ভিত্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর