উদ্দীপকে রায়পুর জেলার বাসিন্দারা কোন ধরনের সমবায় সমিতি গঠন করেছে। বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে রায়পুর জেলার বাসিন্দারা ভোক্তা সমবায় সমিতি গঠন করেছে। নির্দিষ্ট এলাকার ভোগকারীরা মধ্যস্বত্ব ভোগকারীদের হাত থেকে রক্ষা ও কম মূল্যে মানসম্মত পণ্য ক্রয়ের লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় যে সমিতি গঠন করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। দৈনিক নিজেদের পণ্য ও সেবার চাহিদা পূরণের লক্ষ্যে একই এলাকার ক্রেতা বা ভোক্তাগণ এরূপ সমিতি গঠন করে। উদ্দীপকে বলা হয়েছে, রায়পুর জেলার একটি এলাকার ৩০ জন বাসিন্দা মিলে একটি সমিতি গঠন করেছেন। উক্ত সমিতির বিক্রয় কেন্দ্র থেকে সদস্য ছাড়াও অন্য বাসিন্দারা পণ্য কিনতে পারেন। তাদের এই সমিতিটি ভোক্তা সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে রায়পুর জেলার বাসিন্দারা ভোক্তা সমবায় সমিতি গঠন করেছে।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকে রায়পুর জেলার বাসিন্দারা কোন ধরনের সমবায় সমিতি গঠন করেছে। ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর