সমবায় সংগঠন প্রতিষ্ঠা করলে সমবায়ীরা কী কী সুবিধা পাবে বলে মনু মিয়া মনে করছে? বর্ণনা কর।
উত্তর: সমবায় সংগঠন প্রতিষ্ঠা করলে সমবায়ীরা বিভিন্ন ধরনের সুবিধা পাবে বলে আমি মনে করি।' কতিপয় ব্যক্তি নিজেদের অর্থনৈতিক কল্যাণের উদ্দেশ্যে সমবায় আইনের অধীনে যে সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে। ঐক্যবদ্ধভাবে টিকে থাকার লড়াইয়ের প্রচেষ্টা সমবায়ের শুরু থেকে স্বল্পবিত্তসম্পন্ন মানুষকে আশার আলো দেখিয়েছে। ফলে এ শ্রেণির মানুষের সংগঠন হিসেবে সমবায় পরিচিতি পেয়েছে। উদ্দীপকে মহেশখালীর পুর্নি গ্রামের জেলেরা মহাজনদের জ্বালায় অতিষ্ট। তাদেরই এক জেলে মনু মিয়ার মাথায় এলো সংঘবদ্ধ না হলে এভাবে তারা বাঁচতে পারবে না। সে সবাইকে সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা বোঝাল। সে বললো, ঐক্যের শক্তি অনেক বড়। এছাড়াও সরকার সমবায়কে নানাভাবে সহযোগিতা করে। অতঃপর তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে পূর্নিয়া একতা জেলে সমবায় সমিতি লি. নামে একটি সমিতি গড়ে তুললো। সমবায় সমিতির গঠনের মাধ্যমে সমবায়ীরা বিভিন্ন সুবিধা ভোগ করে। এসকল সুবিধার মধ্যে রয়েছে: সমিতির মাধ্যমে প্রত্যেক সদস্য আত্মনির্ভরশীল হয়ে উঠে, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধন, মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ, সদস্যদের দায় তাদের ক্রয়কৃত শেয়ার পর্যন্ত, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সম্পদের সুষম বন্টন, আত্মসম্মান বৃদ্ধি, স্বল্পমূল্যে পণ্য সরবরাহ, জীবযাত্রার মান উন্নয়ন ইত্যাদি।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
সমবায় সংগঠন প্রতিষ্ঠা করলে সমবায়ীরা কী কী সুবিধা পাবে বলে মনু মিয়া …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর