সমবায় সমিতির উপবিধি বলতে কী বোঝ?
উত্তর: যে দলিলে সমবায় সমিতির অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম-নীতি লেখা থাকে তাকে সমবায় উপবিধি বলে। সমবায় সমিতির উপবিধিকে সমিতির গঠনতন্ত্র বা সমিতির মূল দলিল বলা হয়। এর ওপর ভিত্তি করে সমবায় সমিতি গঠিত ও পরিচালিত হয়। সমবায় সমিতি তার উপবিধিতে লিপিবদ্ধ নিয়ম-নীতির বাইরে কোনো কাজ সম্পাদন করতে পারে না। তাই এই দলিল তৈরি করার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হয়।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
সমবায় সমিতির উপবিধি বলতে কী বোঝ?
উত্তর