উদ্দীপকে প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদক সমবায় সমিতি। উৎপাদকগণ উৎপাদন ও তাদের উৎপাদিত পণ্যের বিক্রয় কার্যকে ফলপ্রসূ করার জন্য যে সমবায় সমিতি গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। দেশের বিভিন্ন প্রকার সমবায় সমিতির মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এর মাধ্যমে উৎপাদকরা মহাজন বা মধ্যস্থ ব্যবসায়ীদের হাত হতে রক্ষা পায়। উদ্দীপকে বলা হয়েছে, মধ্যস্থ ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ২০০৮ সালে টাঙ্গাইলের তাঁত শিল্পীরা একটি সমবায় সমিতি গঠন করে। উক্ত সমিতিটি বৃহদায়তন উৎপাদন এবং ক্রয়-বিক্রয়সহ নানান সুবিধা পেতে গঠিত হয়। এছাড়াও জেলে, কামার, কুমার, তাঁতী, কৃষক যে সমিতি গঠন করে তা উৎপাদন সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদক সমবায় সমিতি।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সংগঠন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
তারা বিধিবদ্ধ নিয়ম অনুসারে ন্যূনতম হারে সঞ্চিত তহবিল সংরক্ষণ করে। ১৫,০০০/- টাকার একটি নতুন তাঁতকল ক্রয়ের জন্য তারা সংরক্ষণ তহবিল ব্যবহারের চিন্তা করছে।উত্তর
উত্তর
উত্তর
উত্তর