কার্যকরী কমিটি কর্তৃক প্রস্তাব প্রত্যাখ্যানের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: কার্যকরী কমিটি কর্তৃক একজন সদস্যের প্রস্তাব প্রত্যাখ্যানের যৌক্তিকতা রয়েছে। সমবায় সমিতির সদস্যদের মধ্যে যাতে কোনো ধরনের অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি না হয় তাই সমবায়ের সদস্যদের মধ্যে অবাধে শেয়ার ক্রয়ের সুযোগ দেয়া হয় না। সমবায় সমিতির সকল সদস্যদের অধিকার সমান। তাই সমিতিতে কোনো সদস্য একাই এক-পঞ্চমাংশ বা ২০% এর অধিক পরিমান শেয়ার ক্রয় করতে পারে না। উদ্দীপকে সুরমা সমবায় সমিতির মোট মূলধন ২,০০,০০০ টাকা। যা ১০ টাকার ২০,০০০ শেয়ারে বিভক্ত। ১০০ জন তাঁতকল শ্রমিক এর সদস্য হিসেবে থাকতে সম্মত হয়েছে। এদের মধ্যে একজন সদস্য একাই ৭,০০০ শেয়ার কিনতে চাইলে কার্যকরী কমিটি প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। সমবায় সমিতির কোনো সদস্য যাতে অধিক শেয়ার ক্রয় করে একক আধিপত্য প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য চাইলেও এক-পঞ্চমাংশ বা ২০% এর অধিক পরিমান শেয়ার ক্রয় করতে পারে না। এক্ষেত্রে সমিতির একজন সদস্য কিনতে পারবে সর্বোচ্চ (২০,০০০ × ২০%) = ৪,০০০ টাকার শেয়ার। অথচ তিনি কিনতে চাইছেন ৭,০০০ শেয়ার। তাই আমি মনে করি, কার্যকরী কমিটি কর্তৃক একজন সদস্যের প্রস্তাব প্রত্যাখ্যানের যৌক্তিকতা রয়েছে।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
কার্যকরী কমিটি কর্তৃক প্রস্তাব প্রত্যাখ্যানের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর