সংরক্ষিত ও উন্নয়ন তহবিলে কীভাবে মুনাফা বণ্টন করা হবে, তা উদ্দীপকের আলোকে উত্থাপন কর।
উত্তর: য সমবায় আইন অনুযায়ী সংরক্ষিত ও উন্নয়ন তহবিলে মুনাফা বন্টিত হয়। সমবায় সমিতির অর্জিত মুনাফার সমস্ত অংশ সমিতির সদস্যদের মধ্যে বণ্টন করা হয় না। এক্ষেত্রে সমিতির অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে মোট (১৫ + ৩) = ১৮% বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হয়। অবশিষ্ট (১০০ – ১৮) = ৮২% সদস্যদের মধ্যে বন্টন করা হয়। উদ্দীপকে জনাব অনিক গ্রামের ২০ জন যুবককে সঙ্গে নিয়ে নিজেদের বেকারত্ব দূরীকরণে একত্রিত হয়ে একটি সমবায় সমিতি স্থাপন করেন। উক্ত সমিতির মাধ্যমে তাঁরা নির্ধারণ করেন যে তাঁরা পণ্যদ্রব্য উৎপাদন করবেন এবং উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয় করবেন। কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর তাঁরা দেখলেন তাদের মুনাফার পরিমাণ ৫,০০,০০০ টাকায় উপনীয় হয়েছে। এমতাবস্থায় তাঁরা সংরক্ষিত তহবিল ও উন্নয়ন তহবিলে অর্থ চাঁদা হিসেবে সংরক্ষণ করার কথা ভাবছেন। -উদ্দীপকের সমিতিটির মুনাফার পরিমাণ ৫,০০,০০০ টাকা। সমাবায় আইন অনুযায়ী উক্ত টাকা হতে সংরক্ষিত তহবিলে জমা রাখতে হবে (৫,০০,০০০ x ১৫%) = ৭৫,০০০ টাকা এবং উন্নয়ন তহবিলে জমা রাখতে হবে (৫,০০,০০০ x ৩%) = ১৫,০০০ টাকা। অর্থাৎ ৫,০০,০০০ টাকা মুনাফার মধ্যে (৭৫,০০০ + ১৫,০০০) = ৯০,০০০ টাকা জমা রেখে অবশিষ্ট (৫,০০,০০০ - ৯০,০০০) = ৪,১০,০০০ টাকা সদস্যদের মধ্যে বন্টন করতে হবে।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
সংরক্ষিত ও উন্নয়ন তহবিলে কীভাবে মুনাফা বণ্টন করা হবে, তা উদ্দীপকের …
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর