উদ্দীপকে কোন ধরনের সমবায় সমিতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উৎপাদক সমবায় সমিতির কথা বলা হয়েছে। কতিপয় উৎপাদকগণ তাদের উৎপাদন ও বিক্রয় কার্যকে ফলপ্রসূ করার জন্য যে সমবায় সমিতি গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। দেশের বিভিন্ন প্রকার সমবায় সমিতির মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এর মাধ্যমে উৎপাদকরা মহাজন বা মধ্যস্থ ব্যবসায়ীদের হাত হতে রক্ষা পায়। উদ্দীপকে জনাব অনিক গ্রামের ২০ জন যুবককে সঙ্গে নিয়ে নিজেদের বেকারত্ব দূরীকরণে একত্রিত হয়ে একটি সমবায় সমিতি স্থাপন করেন। উক্ত সমিতির মাধ্যমে তাঁরা নির্ধারণ করেন যে তাঁরা পণ্যদ্রব্য উৎপাদন করবেন এবং উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয় করবেন। তাদের এই সমিতিটি উৎপাদক সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উৎপাদক সমবায় সমিতির কথা বলা হয়েছে।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের সমবায় সমিতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর