বিধি অনুযায়ী জনাব রফিক সমিতি থেকে যে লভ্যাংশ পেয়েছেন তার সঠিকতা মূল্যায়ন করো।
উত্তর: সমবায় বিধি অনুযায়ী জনাব রফিক সমিতি থেকে যে লভ্যাংশ পেয়েছে তা সঠিক নয়। সমবায় আইন অনুযায়ী সমবায় সমিতি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। সমবায় আইন অনুযায়ী সমিতির অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত বা সঞ্চিতি তহবিলে ও ৩% উন্নয়ন তহবিলে বাধ্যতামূলকভাবে জমা রাখতে হয়। আন বাকি অংশ (৮২%) সমিতির সদস্যদের শেয়ার অনুপাতে বণ্টন করা হয়। উদ্দীপকের সুন্দরপুর গ্রামের কৃষকরা একটি সমবায় সমিতি গঠন করেন তাদের সমিতির শেয়ার সংখ্যা ২০,০০০টি। গতবছর সমিতির লাভের পরিমাণ ছিল ১,৫০,০০০ টাকা। সমিতির সাধারণ একজন সদস্য জনাল রফিকের শেয়ার সংখ্যা ১,০০০টি। সমিতিটির বার্ষিক সাধারণ সভায় সর্বোচ্চ, লভ্যাংশ বণ্টনের সিদ্ধান্ত নেয়। বণ্টনকৃত লভ্যাংশ থেকে জনাব রফিক ৬,৩৭৫ টাকা মুনাফা পান। মুনাফা বণ্টন নীতি অনুযায়ী মোট মুনাফা থেকে (১,৫০,০০০ × ১৫%) বা ২২,৫০০ টাকা সঞ্চিতি তহবিলে এবং (১,৫০,০০০ × ৩%) বা ৪,৫০০ টাকা উন্নয়ন তহবিলে রাখতে হবে। অর্থাৎ, মোট জমা রাখতে হবে (২২,৫০০ + ৪,৫০০) বা ২৭,০০০ টাকা। বাকি (১,৫০,০০০ ২৭,০০০) বা ১,২৩,০০০ টাকা সদস্যদের মধ্যে বণ্টন করা যাবে। এক্ষেত্রে সমিতির প্রতিটি শেয়ারের বিপরীতে সদস্যরা লভ্যাংশ পাবে (১,২৩,০০০+ ২০,০০০) বা ৬.১৫ টাকা। সুতরাং, জনাব রফিকের প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ (৬.১৫ × ১,০০০) বা ৬,১৫০ টাকা হওয়া উচিত ছিল। কিন্তু তিনি তার প্রাপ্য মুনাফা থেকে (৬,৩৭৫ ৬,১৫০) বা, ২২৫ টাকা বেশি পেয়েছেন। সুতরাং, সমবায় বিধি অনুযায়ী জনাব রফিকের বেশি লভ্যাংশ পাওয়া যুক্তিসঙ্গত হয়নি। -
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
বিধি অনুযায়ী জনাব রফিক সমিতি থেকে যে লভ্যাংশ পেয়েছেন তার সঠিকতা মূল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর