সুন্দরপুর গ্রামের কৃষকগণ কোন ধরনের সমবায় সমিতি গঠন করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: সুন্দরপুর গ্রামের কৃষকগণ উৎপাদক সমবায় সমিতি গঠন করেছেন। কয়েকজন উৎপাদক নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রির কাজকে বেশি ফলপ্রসূ করতে উৎপাদক সমবায় সমিতি গড়ে তোলে। মহাজন ও মধ্যস্থব্যবসায়ীদের কাছ থেকে রক্ষা পেতে ক্ষুদ্র উৎপাদকরা এ সমিতি গঠন করে থাকে। এ সমিতির মাধ্যমে বৃহদায়তন উৎপাদন সুবিধা পাওয়া যায়।উদ্দীপকে সুন্দরপুর গ্রামের কৃষকগণ মিলে একটি সমবায় সমিতি গঠন করছেন। এর মাধ্যমে তারা উৎপাদিত ফসল বিভিন্ন অঞ্চলে বিক্রি করে। এতে তাদেরকে স্থানীয় কোনো মধ্যস্থব্যবসায়ীর সাহায্য নিতে হচ্ছে না। ফলে সরাসরি ফসল বিক্রি করে তারা ন্যায্যমূল্য পাচ্ছেন। এভাবে তারা সমবায় সমিতির মাধ্যমে ফসল বিক্রি করে লাভবান হচ্ছেন। এসব বৈশিষ্ট্যের সাথে উৎপাদক সমবায় সমিতির মিল পাওয়া যায়। তাই সুন্দরপুর গ্রামের কৃষকগণের গঠিত সমবায় সমিতিটি একটি উৎপাদক সমবায় সমিতি।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
সুন্দরপুর গ্রামের কৃষকগণ কোন ধরনের সমবায় সমিতি গঠন করেছেন? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর